জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার) মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
১০৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী শকু ধানের শীষ প্রতীকে পোষ্টাল ব্যালট ভোট সহ ৭৪ হাজার ৬ শত ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ইন্জিনিয়ার সাহেদ আলী দাঁড়ি পাল্লা প্রতিক নিয়ে পোষ্টাল ব্যালটের ভোট সহ ৫৩ হাজার ৯৭ ভোট পেয়েছেন।
ফলে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু ২১ হাজার ৫ শত ৩৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

