5169
Loading ...

কুলাউড়ায় ‘টিম জার্নালিস্ট’-এর সদস্য তালিকা প্রকাশ

বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের লক্ষ্যে কুলাউড়ায় আত্মপ্রকাশ করা সংবাদকর্মী ভিত্তিক সংগঠন “টিম জার্নালিস্ট” শুরু থেকেই তাদের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অঙ্গনে সুনাম অর্জন করেছে। তবে সম্প্রতি একটি কুচক্রী মহল সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং কিছু অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে “টিম জার্নালিস্ট”-এর নাম ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষিতে বিভ্রান্তি দূর করতে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যদের তালিকা ও ছবি প্রকাশ করা হয়েছে।
সংগঠনটির নেতৃত্বে রয়েছেন এম. মুক্তাদির হোসেন। বর্তমানে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুলাউড়া প্রতিনিধি হিসেবে দৈনিক দিনকাল-এর সঙ্গে যুক্ত আছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী সদস্যরা হলেন—
রফিকুল ইসলাম মামুন (দৈনিক দেশের কণ্ঠ),
সামদুদ্দিন বাবু (দৈনিক আমাদের পত্রিকা),
রুবেল বক্স পাভেল (দৈনিক ভোরের পাতা),
সৈয়দ মিছবাহ (দৈনিক গণকণ্ঠ),
রুহুল আমিন (দৈনিক জবাবদিহি),
জামাল হোসেন তারেক (দৈনিক জনবাণী),
মাহফুজুর রহমান মাহি (নাগরিক টিভি),
মোহাম্মদ আলী শোভন (দৈনিক লাখোকণ্ঠ),
কামরুজ্জামান জুয়েল (বিডি টাইমস নিউজ),
আব্দুল জব্বার বাহার (দৈনিক মৌমাছির কণ্ঠ),
রহমান তারেক (বিডি টাইমস নিউজ)।
এছাড়াও সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েকজন শিক্ষানবিশ সাংবাদিক, যারা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে মনোনীত হবেন বলে জানানো হয়েছে।
টিম জার্নালিস্টের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপতৎপরতা চালালে তার দায়ভার সংগঠন নেবে না। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে কুলাউড়ার গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *